কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার: আটক ১
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে দুই দিনে একজন মাদক পাঁচারকারীসহ ১৭ লক্ষ টাকার গাঁজা, ফেন্সিডিল, হেরোইন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ৪৭ ব্যাটালিয়ন বিজিবি। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঠোটারপাড়া আশ্রায়ন বিওপি এলাকায় টহলকালে ৪৭০ গ্রাম গাঁজাসহ জালেমা বেগম (৪৫) নামে এক জনকে আটক করে বিজিবি। এসময় মোঃ সুবেল (৩০) নামে আরো একজন মাদক পাঁচারকারী পালিয়ে যায়। জালেমা বেগম উপজেলার রিফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে ও পলাতক সুবেল মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে।
অপর দিকে মঙ্গলবার (১৮ মার্চ) প্রাগপুর বিওপি এলাকায় জামালপুর মাঠে ২১০ বোতল ফেন্সিডিল ও ৬৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি। এছাড়া মথুরাপুর বিওপি এলাকায় ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করেন কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি। উদ্ধারকৃত এসকল ভারতীয় মাদক ও অন্যান্য মালামালের মূল্য ১৭ লক্ষ ১৬ হাজার ৬শ ৪৫ টাকা। পরে আটককৃত আসামিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানান সূত্র।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান আরো জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে আছে বিজিবি। এ সকল মাদক উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রæতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































